Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 August, 2026,
12:16 pm

লিংক কপি করা হয়েছে!

মাদারটেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

মাদারটেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

সংগৃহীত ছবি

রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়।

সবুজবাগ থানা পুলিশ জানায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে তরুণীর মাথা ও দুই হাত উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী জানান, নিহতের বয়স আনুমানিক ২০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, মরদেহের অবশিষ্ট অংশ এখনো উদ্ধার করা যায়নি। সেগুলো খুঁজে বের করার চেষ্টা চলছে। একই সঙ্গে নিহতের পরিচয় নিশ্চিত করতে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

ঘটনার তদন্তের অংশ হিসেবে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর মরদেহ খণ্ডিত করে গুমের উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহের অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি ও ফরেনসিক পরীক্ষার ফলের ভিত্তিতে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...