Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 July, 2026,
3:07 pm

লিংক কপি করা হয়েছে!

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষার পরই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষার পরই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার

সংগৃহীত ছবি

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দিতে চায় সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে নভেম্বরের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও জানান, নতুন শিক্ষাবর্ষে বিদ্যমান কারিকুলামে কিছু পরিমার্জন আনা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে নতুন চারটি বই সংযোজন করা হবে।

এহসানুল হক মিলন বলেন, ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে দক্ষ শিক্ষক নিয়োগ একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে আগামী বছর থেকে ভাষা শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

সরকার নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ সম্পন্ন করে শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের শুরুতেই বই হাতে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...