Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 10 May, 2026,
11:45 am

লিংক কপি করা হয়েছে!

ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

সংগৃহীত ছবি

ঢাকার Dhamrai–এ ফিরোজ হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) রাত ১০টার দিকে উপজেলার অর্জুন নালাই গ্রামের ঈদগাহ মাঠের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ হোসেন গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের মৃত আলহাজের ছেলে। স্থানীয়দের কাছে তিনি মাদকের বড় কারবারি হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ফিরোজ হোসেন সাটুরিয়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে অর্জুন নালাই ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে একই এলাকার আরেক মাদক কারবারি জহিরুলের সঙ্গে তার দেখা হয়।

এ সময় পূর্ব শত্রুতার জের ধরে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে জহিরুল ধারালো অস্ত্র দিয়ে ফিরোজকে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, নিহত ফিরোজ হোসেনের বিরুদ্ধে মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...