SHELL-OK-8.1.34 ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
10:16 am

লিংক কপি করা হয়েছে!

ঢাকার বাতাস আজ বিষাক্ত: সাতসকালেই দূষণের শীর্ষে রাজধানী

ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ এবং চলমান উন্নয়নকাজের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। এরই ধারাবাহিকতায় আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।

সোমবার (১১ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir–এর প্রকাশিত তথ্যে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১৯৫, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি। শহরটির AQI স্কোর ১৫৭। তৃতীয় অবস্থানে থাকা হ্যানয়–এর স্কোর ১৫৬। এছাড়া চীনের চেংডু ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ এবং জাকার্তা ১৩০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুমান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘসময় দূষিত বাতাসে অবস্থান করলে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্তদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...