Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 10 May, 2026,
1:28 pm

লিংক কপি করা হয়েছে!

নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: গরুর মাংস ৮০০, ডিমের ডজন ১৫০ টাকা

মাংস-ডিম-মাছের দামে চাপে রাজধানীর ক্রেতারা

সংগৃহীত ছবি

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাংস, ডিম ও মাছের বাজারে এখনও উচ্চমূল্য বজায় রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে গরুর মাংস, ডিম এবং বিভিন্ন প্রজাতির মাছের দাম অনেকের নাগালের বাইরে চলে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর পূর্ব রামপুরা এলাকার বউবাজার ঘুরে দেখা যায়, পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৭০ টাকা দরে। ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।

ডিমের বাজারেও দামের চাপ অব্যাহত রয়েছে। সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। বাদামি রঙের ছোট ও মাঝারি ডিম ১৪০ টাকা এবং বড় আকারের বাদামি ডিম ১৫০ টাকা ডজন দরে বিক্রি হতে দেখা গেছে। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০ টাকায়।

মাছের বাজারেও দাম তুলনামূলক বেশি। কাতল মাছ ৩৬০ টাকা, রুই ৩২০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, সিলভার কার্প ১৮০ টাকা, কই ২২০ টাকা, পাঙাশ ২০০ টাকা এবং পাবদা মাছ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতা আতাউর রহমান বলেন, “ডিমের দাম এখন অনেক বেশি। আগে যেটা সাশ্রয়ী ছিল, সেটাও এখন নাগালের বাইরে চলে যাচ্ছে। ২০০ টাকার নিচে ভালো কোনো মাছও পাওয়া যাচ্ছে না।”

ক্রেতারা বলছেন, বাজারে নিয়মিত নজরদারি না থাকায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...