Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 May, 2026,
12:11 pm

লিংক কপি করা হয়েছে!

রাজধানীর নতুন থানা ‘বসুন্ধরা’ বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা

ঢাকায় নতুন ৪ থানা গঠনের পরিকল্পনা ডিএমপির

সংগৃহীত ছবি

রাজধানীতে নতুন করে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

গতকাল রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ প্রাঙ্গণে খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে আলী হোসেন ফকিরসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বসুন্ধরা এলাকায় ভাটারা, বাড্ডা ও খিলক্ষেতের কিছু অংশ নিয়ে ‘বসুন্ধরা’ নামে নতুন থানা গঠন করা হবে। একই সঙ্গে রায়ের বাজার এলাকায় নতুন থানা স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা শিগগিরই অনুমোদনের চেষ্টা চলছে।

এছাড়া খিলগাঁও এলাকা ভেঙে একটি নতুন থানা এবং মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু অংশ নিয়ে আরও একটি থানা করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, পূর্বাচল এলাকাকে কেন্দ্র করে চারটি থানা এবং ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপসহ পুলিশ লাইনস গঠনের জন্য প্রায় ৬ হাজার জনবল প্রয়োজন হবে।

তিনি জানান, গত কয়েক মাসে প্রায় ৮ হাজার পুলিশ সদস্যের আবাসন ব্যবস্থা উন্নত করা হয়েছে এবং ভবিষ্যতে এ সুবিধা আরও বাড়ানো হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...