Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 22 April, 2026,
10:38 am

লিংক কপি করা হয়েছে!

ঢাকার বাতাসের মান আজ অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বিশ্বে অষ্টম অবস্থান

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে নানা কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ, যার প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। আজকের বায়ুমান সূচকে বিশ্বের অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১০৫, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করে। তবে এই সূচক সময়ের সঙ্গে পরিবর্তিত হয়—বিশেষ করে বৃষ্টিপাত হলে বায়ুর মান কিছুটা উন্নত হয়।

তথ্য অনুযায়ী, আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২২১। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (২০৭) এবং তৃতীয় স্থানে নেপালের কাঠমান্ডু (১৭১)। এছাড়া থাইল্যান্ডের চেংমাই (১৭০) চতুর্থ, ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৮) পঞ্চম, ভারতের কলকাতা (১০৭) ষষ্ঠ এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১০৬) সপ্তম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ৫১-১০০ হলে তা মাঝারি বা গ্রহণযোগ্য ধরা হয়। ১০১-১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে রয়েছে শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারী।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...