Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
10:24 am

লিংক কপি করা হয়েছে!

শীর্ষ থেকে নেমে অষ্টমে ঢাকা, কমেছে বায়ুদূষণ

শীর্ষ থেকে নেমে অষ্টমে ঢাকা, কমেছে বায়ুদূষণ

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত শহরের তালিকায় কিছুটা উন্নতি হয়েছে ঢাকার অবস্থানের। বায়ুদূষণ কিছুটা কমে বর্তমানে শহরটির অবস্থান অষ্টমে।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে IQAir-এর সর্বশেষ বায়ুমান সূচক (AQI) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে ঢাকার স্কোর ১৪৯, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রার মধ্যে পড়ছে।

এর আগের দিন একই সময়ে তালিকার শীর্ষে ছিল ঢাকা। সে তুলনায় দূষণ কিছুটা কমলেও এখনো স্বাস্থ্যঝুঁকি রয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে দিল্লি, যার স্কোর ২৩৩। দ্বিতীয় অবস্থানে আছে চিয়াং মাই (২১২) এবং তৃতীয় স্থানে রয়েছে রিয়াদ (২১০)।

এদিকে, আগের দিন তালিকার নিচের দিকে থাকা করাচি ও লাহোর উঠে এসেছে যথাক্রমে চতুর্থ ও দশম স্থানে। শহর দুটির বায়ুমান স্কোর ১৭২ ও ১৫১, যা বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

বায়ুমান সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে কম বের হওয়া এবং প্রয়োজন ছাড়া খোলা বাতাসে দীর্ঘ সময় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...