Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতিরাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 March, 2026,
12:37 pm

লিংক কপি করা হয়েছে!

ত্রয়োদশ সংসদ থেকেই শুরু নতুন গণতান্ত্রিক অধ্যায়: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ সংসদ থেকেই শুরু নতুন গণতান্ত্রিক অধ্যায়: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মাধ্যমে দেশে প্রত্যাশিত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। এরপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া সব মানুষের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের প্রত্যাশা করেছে। নতুন সংসদের যাত্রার মধ্য দিয়ে সেই প্রত্যাশার বাস্তবায়ন শুরু হয়েছে।

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা

বক্তব্যে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য আপসহীন নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার সংগ্রামে ছিলেন এবং কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

স্বনির্ভর বাংলাদেশের লক্ষ্য

প্রধানমন্ত্রী বলেন, দল বা মতভেদ নয় তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। দেশের প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য।

তিনি বলেন, মানুষের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অধিবেশনের সভাপতিত্বের প্রস্তাব

অধিবেশনে সাময়িকভাবে সভাপতিত্বের জন্য প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রস্তাব সমর্থন করেন।

এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...