Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 3 June, 2026,
3:12 pm

লিংক কপি করা হয়েছে!

দিল্লির হোটেল-রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, বিদেশিসহ নিহত ২১

দিল্লির হোটেল-রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, বিদেশিসহ নিহত ২১

সংগৃহীত ছবি

দিল্লির একটি হোটেল ও রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদেশি নাগরিকসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটে। ভবনটির নিচতলায় একটি রেস্টুরেন্ট এবং উপরের অংশে হোটেল পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় ভবনটিতে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন। বেশিরভাগ অতিথি তখন ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা ভবনের বিভিন্ন অংশ থেকে অন্তত ১১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ওয়াটার টেন্ডার, ওয়াটার বাউজার, কুইক রেসপন্স ভেহিকেলসহ প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে বেসমেন্ট থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের নিচতলার রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ঘটনার পর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি সেবা বিভাগের সদস্যরা যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

নিহতদের পরিচয় শনাক্ত এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...