Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 2 June, 2026,
5:40 pm

লিংক কপি করা হয়েছে!

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা, উদ্বেগে ব্যাংক খাত

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা, উদ্বেগে ব্যাংক খাত

সংগৃহীত ছবি

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। ফলে মার্চ শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে দেশের মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশই খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে। গত বছরের ডিসেম্বর শেষে এই হার ছিল ৩০ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের হার বেড়েছে ১ দশমিক ৬৬ শতাংশ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৭৫৩ কোটি টাকা। ঋণ পুনঃতপশিল ও বিভিন্ন নীতিগত সহায়তা থাকা সত্ত্বেও খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

ব্যাংক খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে অনাদায়ী ঋণ, দুর্বল তদারকি, ঋণ পুনঃতপশিলের অপব্যবহার এবং অর্থনৈতিক চাপের কারণে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। এর ফলে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও নতুন ঋণ বিতরণ কার্যক্রমেও প্রভাব পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংক বলছে, খেলাপি ঋণ কমাতে কঠোর নজরদারি, ঋণ আদায় জোরদার এবং ঝুঁকিপূর্ণ ঋণ ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

ব্যাংক খাতে খেলাপি ঋণের ধারাবাহিক বৃদ্ধি দেশের আর্থিক খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, এ প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা আরও চাপের মুখে পড়তে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...