Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 1 July, 2026,
3:45 pm

লিংক কপি করা হয়েছে!

সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা জরুরি, বললেন তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

আধুনিক বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সময়ে শুধু সীমান্ত পাহারা বা প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা করাই যথেষ্ট নয়, বরং সাইবার নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

বুধবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর নতুন মিডিয়া সেল প্রান্তিক কণ্ঠস্বর এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এএম সাজ্জাদ মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধের ধরন বদলে গেছে। এখন নিরাপত্তা শুধু সমরাস্ত্র বা সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। কোনো প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ককে হ্যাকারদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখাও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার উদাহরণ দিয়ে বলেন, একটি সাইবার হামলা কীভাবে একটি দেশের আর্থিক ব্যবস্থা ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে, সেই ঘটনা তার বড় প্রমাণ।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, আনসার বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে প্রচলিত দায়িত্বের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও আধুনিক দক্ষতায় গড়ে তোলার উদ্যোগ সময়োপযোগী। তিনি মনে করেন, সরকারের তথ্য ব্যবস্থাপনা কার্যক্রমে প্রান্তিক কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সময়ের সঙ্গে নিজেদের জ্ঞান, দক্ষতা ও চিন্তার ধরন নিয়মিত হালনাগাদ করতে হবে। অন্যথায় বর্তমানের দক্ষতাও ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে।

তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রান্তিক কণ্ঠস্বর ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাবিবুর রশিদ। এছাড়া আনসার ও ভিডিপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...