Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 16 May, 2026,
3:45 pm

লিংক কপি করা হয়েছে!

কুমিল্লাকে বিভাগ ঘোষণার আশ্বাস তারেক রহমানের

কুমিল্লাকে বিভাগ ঘোষণার আশ্বাস তারেক রহমানের

সংগৃহীত ছবি

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকারে গেলে তা বাস্তবায়ন করে। একই সঙ্গে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক মনোভাবের কথা জানান তিনি।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা কুমিল্লাকে বিভাগ ঘোষণা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

জবাবে তারেক রহমান বলেন, কুমিল্লাকে বিভাগ করা যদি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা হয়ে থাকে, তাহলে সরকার সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

বক্তব্যের শুরুতে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি ইমাম ও পুরোহিতদের সম্মানী দেওয়ার কার্যক্রমও চালু রয়েছে।

দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। মানুষ দায়িত্ব নিলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।

সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...