Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 4 May, 2026,
11:22 am

লিংক কপি করা হয়েছে!

কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে হাসান জাহাঙ্গীর-ওমর সানীর দ্বন্দ্ব

কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে হাসান জাহাঙ্গীর-ওমর সানীর দ্বন্দ্ব

সংগৃহীত ছবি

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শিরোনামের একটি কনটেন্ট, যা প্রথমে নাটক হিসেবে নির্মাণ শুরু হলেও এখন পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নিচ্ছে এটি ঘিরে পরিচালক হাসান জাহাঙ্গীর ও চিত্রনায়ক ওমর সানীর মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে।

প্রায় তিন বছর আগে নাটক হিসেবে শুটিং শুরু হওয়া এই প্রজেক্টটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও পালন করেছেন হাসান জাহাঙ্গীর।

তবে সিনেমা হিসেবে মুক্তির ঘোষণা আসার পরই আপত্তি জানান ওমর সানী। রবিবার (দুপুরে) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি একটি অডিও ক্লিপ শেয়ার করেন, যেখানে চিত্রনায়িকা মৌসুমীকে বলতে শোনা যায়—‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত একটি নাটক ছিল, পরে সেটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের কথা বলা হয়েছিল। কীভাবে এটি সিনেমা হয়ে গেল, তা তিনি বুঝতে পারছেন না।

এ ঘটনার পর নির্মাতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ওমর সানী।

অন্যদিকে, পাল্টা অভিযোগ করেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর। গণমাধ্যমে তিনি দাবি করেন, ওমর সানী চাপ প্রয়োগ করে মৌসুমীর কাছ থেকে তার বিরুদ্ধে বক্তব্য আদায় করেছেন। তার ভাষ্য, “ওমর সানী এই প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট নন, তাই এ বিষয়ে তার হস্তক্ষেপের সুযোগ নেই।”

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই কাজটি সম্পন্ন হয়েছে এবং এটি সিনেমা না হয়ে ওয়েব সিরিজ এমনটিও দাবি করেন তিনি।

হাসান জাহাঙ্গীর অভিযোগ করেন, সিনেমা মুক্তির আগে তৃতীয় পক্ষের মাধ্যমে তার কাছে চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, ওমর সানীর বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতির কথাও জানিয়েছেন এই নির্মাতা। তিনি বলেন, “৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হলে ৬ কোটি টাকার মানহানির মামলা করা হবে।”

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...