Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
4:08 pm

লিংক কপি করা হয়েছে!

নতুন চমক নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা আসছে চতুর্থ সিজন

নতুন চমক নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা আসছে চতুর্থ সিজন

সংগৃহীত ছবি

আবারও নতুন চমক নিয়ে ফিরছে জনপ্রিয় সংগীত আয়োজন Coke Studio Bangla। ইতোমধ্যে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের কাজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মৌসুমের একটি গানের দৃশ্যধারণও সম্পন্ন হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, কোক স্টুডিও বাংলার পরিচিত সেটে দুই শিল্পী গান পরিবেশন করছেন। যদিও এখনো তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

কোক স্টুডিও বাংলার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় নতুন গানের শুটিং অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে বাকি গানগুলোর দৃশ্যধারণও সম্পন্ন করা হবে।

তবে চতুর্থ সিজনে কোন কোন শিল্পী থাকছেন কিংবা প্রথম গান কবে প্রকাশ পাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয়েছিল। পরে দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ২৩ আগস্ট নতুন গান নিয়ে আবারও দর্শক-শ্রোতাদের সামনে আসে জনপ্রিয় এই আয়োজন।

প্রথম তিনটি মৌসুমেই মিউজিক কিউরেটরের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী Shayan Chowdhury Arnob। তার সংগীতায়োজন ও ব্যতিক্রমধর্মী উপস্থাপনা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে মোট ১০টি গান প্রকাশিত হয়। লোকগান, আধুনিক সুর এবং ভিন্নধর্মী সংগীত পরিবেশনার কারণে খুব অল্প সময়েই এটি দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...