Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

দেশের শিক্ষাব্যবস্থায় কোচিং নির্ভরতা কমাতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ।

শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, কোচিং সংস্কৃতি দীর্ঘদিন ধরে সমাজে গড়ে উঠেছে এবং এটি এখন বড় একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বেশ কিছু নতুন নীতি ও উদ্ভাবনী উদ্যোগ চিহ্নিত করেছে, যেগুলোর পরীক্ষামূলক প্রয়োগ শিগগিরই শুরু হবে।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষাকে ঘিরে কোচিং সংক্রান্ত বড় ধরনের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এ পরীক্ষার কাঠামো ও নীতিমালা নতুন করে পর্যালোচনা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই প্রক্রিয়া চালু রাখার পাশাপাশি আরও কার্যকর করার চেষ্টা করা হবে। নির্ধারিত সময়েই আগামী বছরগুলোতে বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

স্কুল অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রেণিকক্ষ বৃদ্ধি, আধুনিক ওয়াশরুম নির্মাণ, নকশা উন্নয়ন এবং প্রয়োজনীয় আসবাব পরিবর্তনের মতো কাজ হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন স্কুল পরিদর্শন করা হয়েছে। পরীক্ষার সময় শিক্ষার্থীরা যেন সঠিক পরিবেশ ও সুবিধা পায়, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি চলছে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...