Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রায় এক কোটি টাকা মূল্যের চারটি স্বর্ণের বার পাচারের সময় একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বাড়াদি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শ্রী সমর হালদার (২৭)। তিনি দামুড়হুদা উপজেলার পার কৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বারদী বিওপি এলাকার পাঁচ কবর নামক স্থান দিয়ে একটি স্বর্ণের চালান পাচার হবে। পরে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি বাইসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে থামার সংকেত দেওয়া হলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।

পরে তার শরীর তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫২ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা।

স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিজিবি।

সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখছে বলেও জানানো হয়।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...