Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
11:18 am

লিংক কপি করা হয়েছে!

ইরানকে সমরাস্ত্র দিচ্ছে চীন: নেপথ্যে কোন সমীকরণ?

চীন-ইরান অস্ত্র বিতর্কে নতুন উত্তেজনা বাড়ছে বিশ্বে

সংগৃহীত ছবি

চীনের এমন পদক্ষেপকে উসকানিমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বেইজিংয়ের দাবি, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে তারা সহায়তা করেছে। এদিকে আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিং সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরান যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে তার গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় কিছু অস্ত্র ব্যবস্থা পুনরায় সংগ্রহ করতে পারে।

দুইটি সূত্র সিএনএনকে জানিয়েছে, চীন এসব অস্ত্রের চালানের উৎস আড়াল করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে সরবরাহের চেষ্টা করছে।

সূত্রের দাবি, বেইজিং কাঁধে বহনযোগ্য অ্যান্টি-এয়ার মিসাইল সিস্টেম ইরানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

তবে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সংঘাতে কোনো পক্ষকেই চীন কখনো অস্ত্র সরবরাহ করেনি এবং এ সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা।

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি এখনো অনিশ্চিত। দুই সপ্তাহের এই বিরতির মধ্যেই ইরান ও মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদে অবস্থান করছেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভঙ্গুর যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি উভয় পক্ষের একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এবং কঠোর শর্ত আরোপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...