চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রেরিত বার্তায় তিনি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য হাফিজ উদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানান। বার্তায় উল্লেখ করা হয়েছে, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এবং তারা উভয় সংসদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা আরও দৃঢ় করতে আগ্রহী।
ঝাও লেজি বলেন, চীন এবং বাংলাদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে উচ্চতর স্তরে উন্নীত করতে তারা সদা প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে উভয় দেশের সংসদীয় সম্পর্ক আরও মজবুত হবে।
এখনো কোনো মতামত নেই।