Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
3:12 pm

লিংক কপি করা হয়েছে!

আওয়ামী লীগ নিজেদের বিচারের ভিত্তি নিজেরাই তৈরি করেছে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ নিজেদের বিচারের ভিত্তি নিজেরাই তৈরি করেছে: চিফ প্রসিকিউটর

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে ট্রাইব্যুনাল আইনের আওতায় দলটিকে নিষিদ্ধ করা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের বিচারের বিষয়টি উল্লেখ করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইন-উভয় আইনের আওতায় আওয়ামী লীগের বিচার সম্ভব।

আমিনুল ইসলাম বলেন, অতীতের আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে সংগঠন ও রাজনৈতিক দলের বিচারের আইনি ভিত্তি নিজেরাই তৈরি করে গেছে। তিনি উল্লেখ করেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জামায়াতকে নিষিদ্ধ করার নজিরও রয়েছে।

ব্রিফিংয়ে তিনি হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট সমাবেশে সংঘটিত সহিংসতা এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়েও বক্তব্য তুলে ধরেন।

এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে উপস্থিত হয়ে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...