Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 July, 2026,
3:23 pm

লিংক কপি করা হয়েছে!

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

সংগৃহীত ছবি

টানা অতি ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীর অধিকাংশ নিচু এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের সঙ্গে বৃষ্টির পানি মিলে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান এবং স্বাভাবিক জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকিও বেড়েছে। এ পরিস্থিতিতে সোমবার সকাল থেকেই জেলা প্রশাসন নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছে।

নগরীর চকবাজার, মুরাদপুর, দুই নম্বর গেইট, হালিশহর, পতেঙ্গা, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, মোহরা, বড়পোল ও কমার্স কলেজসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে রয়েছে।

বিরূপ আবহাওয়ার কারণে নগরীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে সরকারি-বেসরকারি চাকরিজীবী, বিমানবন্দরগামী যাত্রী, পথচারী এবং দিনমজুরসহ জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি কয়েকগুণ বেড়েছে।

জলাবদ্ধতার কারণে সড়কে গণপরিবহনের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও স্বাভাবিক সময়ের তুলনায় কম থাকায় গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। মঙ্গলবার সকালে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিনি আরও জানান, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি অব্যাহত রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...