Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 6 April, 2026,
10:35 am

লিংক কপি করা হয়েছে!

জ্বালানি সংকটে মিলল সুরাহা: বন্দরে নোঙর করল ৪টি জাহাজ

চট্টগ্রাম বন্দরে এলএনজি এলপিজি সহ ৪ জ্বালানি জাহাজ

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলবাহী চারটি জাহাজ এসে পৌঁছেছে। সোমবার বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন দেশ থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো বন্দরে নোঙর করেছে। বর্তমানে জাহাজগুলো থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে।

আগত জাহাজগুলোর মধ্যে গ্যাস চ্যালেঞ্জার নামের একটি জাহাজ ভারত থেকে এলপিজি নিয়ে ৩১ মার্চ বন্দরে আসে। এটি এখন ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে।

মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা শান গ্যাং ফা শিয়ান জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে। বর্তমানে এটি নির্ধারিত জেটিতে অবস্থান করছে এবং ৭ এপ্রিলের মধ্যে এর পণ্য খালাস শেষ হওয়ার কথা রয়েছে।

নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা কুল ভয়েজার নামের বড় জাহাজটি ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে। এটি এখন এফএসআরইউতে অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে কার্যক্রম সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে আসা গ্যাস জার্নি জাহাজটিও ৫ এপ্রিল বন্দরে এসেছে। এটি নির্দিষ্ট এলাকায় অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে এর পণ্য খালাস শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে এসব জাহাজের পণ্য দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম শেষ করার চেষ্টা চলছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...