Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 April, 2026,
12:24 pm

লিংক কপি করা হয়েছে!

বিদেশ থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজের অবস্থান

বিদেশ থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজের অবস্থান

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে একসঙ্গে চারটি জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলসহ বিভিন্ন জ্বালানি পণ্য রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

বন্দর সূত্রে জানা গেছে, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে এলপিজিবাহী জাহাজ গ্যাস চ্যালেঞ্জার ৩১ মার্চ ভাটিয়ারী এলাকায় নোঙর করে। মালয়েশিয়া থেকে আসা গ্যাস অয়েলবাহী জাহাজ শান গ্যাং ফা শিয়েন (ডিওজে-৬) বর্তমানে বন্দরের জেটিতে অবস্থান করছে।

এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি বহনকারী কুল ভয়েজার এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা গ্যাস জার্নি ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে।

বন্দর কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহ সচল রাখতে এসব জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই খালাস সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে, যা দেশের জ্বালানি বাজারে সাময়িক স্বস্তি ফিরিয়ে আনবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...