Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 July, 2026,
3:30 pm

লিংক কপি করা হয়েছে!

পাঁচ দিন পর চালু হলো চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল

পাঁচ দিন পর চালু হলো চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল

সংগৃহীত ছবি

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল। রোববার (১২ জুলাই) সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে এদিন ট্রেনে যাত্রীর উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম ছিল।

এর আগে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন স্থানে রেললাইন পানির নিচে তলিয়ে যায়। ফলে নিরাপত্তার স্বার্থে গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ সময় কক্সবাজারগামী একটি ট্রেন ষোলশহর ও জানালীহাট স্টেশনের মধ্যবর্তী এলাকায় আটকা পড়েছিল।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ জানিয়েছেন, ষোলশহর-দোহাজারী সেকশনের রেললাইন থেকে বন্যার পানি সরে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এরপর প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, বর্তমানে রেলপথ নিরাপদ রয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...