Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তাগাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 26 March, 2026,
2:08 pm

লিংক কপি করা হয়েছে!

চট্টলা এক্সপ্রেসে আগুন, তদন্ত কমিটি গঠন

চট্টলা এক্সপ্রেসে আগুন, তদন্ত কমিটি গঠন

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বগি পুড়ে গেছে। তবে যাত্রী ও চালকরা নিরাপদে নেমে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে ভাটিয়ারী মিলিটারি একাডেমি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ১৮ বগির ট্রেনটি সীতাকুণ্ড অতিক্রম করার সময় একটি এসি বগি থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা চিৎকার শুরু করেন। এতে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন এবং যাত্রীরা নিরাপদে নেমে যান।

এরপর অল্প সময়ের মধ্যেই আগুন লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে এবং পাওয়ার কারসহ দুটি বগি পুড়ে যায়।

ঘটনার পর মিলিটারি একাডেমির সেনা সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, রেলকর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। তারা আগুন ছড়িয়ে পড়া রোধে ক্ষতিগ্রস্ত বগিগুলো বিচ্ছিন্ন করে দেন।

কুমিরা ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা এহসান আলী জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওয়ার কারের জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় চট্টগ্রাম-ঢাকা রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তাজনিত কারণে বিকল্প লাইন থাকলেও তাৎক্ষণিকভাবে ট্রেন চালানো হয়নি।

পূর্ব রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...