Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 June, 2026,
2:01 pm

লিংক কপি করা হয়েছে!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধ

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশে ২০ জনকে পুশইন করার একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনতা।

শনিবার (২০ জুন) ভোর ৫টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/২ এস এলাকার শূন্যরেখা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ২০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পুশইনের শিকার ২০ জনের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু ছিল। তাদের দীর্ঘ সময় আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে রাখা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় জনতা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন এবং পুশইন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পরে দুপুর সোয়া ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত অনুযায়ী পুশইনের চেষ্টা করা ২০ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছে বিজিবি।

স্থানীয়দের দাবি, এসব ব্যক্তিকে গত ৬–৭ দিন ধরে ভারতের শুখদেবপুর সীমান্ত এলাকায় জড়ো করে রাখা হয়েছিল। এই সময়ের মধ্যে নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ করেন তারা।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি সমাধান করা হয় এবং অনুপ্রবেশ সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো ধরনের অবৈধ পুশইন মেনে নেওয়া হবে না এবং সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...