Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 3 May, 2026,
2:24 pm

লিংক কপি করা হয়েছে!

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি

আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন Tarique Rahman। তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সফরকালে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন বলে জানা গেছে। পাশাপাশি একটি জনসভায় ভাষণ দেওয়ার কথাও রয়েছে।

সফর উপলক্ষে ২ মে সকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে চাঁদপুর সরকারি কলেজ মাঠ, পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় অবকাঠামো, নিরাপত্তা এবং জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই দিনে তিনি রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভাও করেন।

এর আগে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন প্রকল্পের স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, ইউএনও এসএমএন জামিউল হিকমা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

জেলা বিএনপির নেতাদের বরাতে জানা গেছে, একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খননের উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন অবহেলায় থাকা খালটি এখন পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রধানমন্ত্রীর সফরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...