Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 7 May, 2026,
1:49 pm

লিংক কপি করা হয়েছে!

ছেলের কবরের সামনে সেলিনা জেটলির আবেগঘন মুহূর্ত, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন সেলিনা জেটলি

সংগৃহীত ছবি

ব্যক্তিগত জীবনের এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী Celina Jaitly। স্বামী Peter Haag-এর সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং সন্তানদের অভিভাবকত্ব নিয়ে চলমান আইনি লড়াইয়ের পাশাপাশি এক সন্তানকে হারানোর শোক তাকে গভীরভাবে ভেঙে দিয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে অস্ট্রিয়ায় নিজের প্রয়াত সন্তান শামশেরের কবরের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই অভিনেত্রীকে। ভিডিওতে তিনি কবরস্থান পরিষ্কার করছিলেন এবং আবেগপ্রবণ অবস্থায় নিজের কষ্টের কথা প্রকাশ করেন।

সেলিনা জানান, তার স্বামী তাকে অন্য সন্তানদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না এবং সন্তানরা বর্তমানে কোথায় আছে তা-ও তিনি জানেন না। তিনি অভিযোগ করেন, সন্তানদের জন্য তিনি নিজের দেশ, পরিবার, ক্যারিয়ারসহ সবকিছু ত্যাগ করেছিলেন।

২০১১ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। তাদের তিন সন্তান ছিল, যার মধ্যে শামশের কিছুদিন আগে মারা যায়। গত বছর তিনি স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। বর্তমানে সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন।

আবেগঘন বার্তায় সেলিনা বলেন, দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রিয়ায় ঘুরে বেড়ালেও পরিবারকে কেন্দ্র করেই তিনি জীবন সাজিয়েছিলেন। কিন্তু এখন তিনি মানসিক যন্ত্রণা ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বলে দাবি করেন।

সব হারিয়েও তিনি হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। সন্তানদের ফিরে পাওয়ার জন্য এবং নিজের অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন এই অভিনেত্রী।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...