Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 22 June, 2026,
10:34 am

লিংক কপি করা হয়েছে!

স্পেনের পর উরুগুয়েকেও আটকালো কেপ ভার্দে, বেঁচে রইল নকআউটের স্বপ্ন

সংগৃহীত ছবি

বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই চমক দেখিয়ে চলেছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গেও ২-২ গোলে ড্র করেছে আফ্রিকার দেশটি। ফলে শেষ ষোলো নয়, রাউন্ড অব ৩২-এ ওঠার আশা এখনো উজ্জ্বল তাদের।

হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল উরুগুয়ে। তবে সুযোগ তৈরি করার ক্ষেত্রে পিছিয়ে ছিল না কেপ ভার্দেও।

২১তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে দলকে এগিয়ে দেন কেভিন পিনা। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট জালে জড়ালে বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় কেপ ভার্দে। একই সঙ্গে বিশ্বকাপের চলতি আসরে এটি ছিল সরাসরি ফ্রি কিক থেকে হওয়া দ্বিতীয় গোল।

গোল হজমের পর ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি উরুগুয়ে। ৪৪তম মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতায় ফেরে তারা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আগুস্তিন কানোবিও গোল করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে কেপ ভার্দে। ৬১তম মিনিটে উরুগুয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে সমতাসূচক গোল করেন হেলিও ভারেলা। জাতীয় দলের হয়ে এটি ছিল তার প্রথম গোল।

গোলের মুহূর্তে ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা এবং গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগান ভারেলা। বল দখলে নিয়ে দূরপাল্লার নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি।

এরপর উরুগুয়ে কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও কেপ ভার্দের রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। শেষ দিকে রদ্রিগো বেন্তানকুরের শটও প্রতিহত হয়।

শেষ পর্যন্ত আর কোনো দলই জয়ের গোল খুঁজে না পাওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

দুই ম্যাচ শেষে গ্রুপ এইচে স্পেন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। উরুগুয়ে ও কেপ ভার্দে সমান ২ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে উরুগুইয়ানরা। সৌদি আরবের সংগ্রহ ১ পয়েন্ট।

আগামী শনিবার গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে কেপ ভার্দে। সেই ম্যাচে জয় পেলে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে এলে বিশ্বকাপের নকআউট পর্বে উঠে নতুন ইতিহাস গড়তে পারে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...