Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
4:50 pm

লিংক কপি করা হয়েছে!

এসি বাসে থাকবে নিরাপত্তা টুল, নন এসির জানালায় বদল

এসি বাসে থাকবে নিরাপত্তা টুল, নন এসির জানালায় বদল

সংগৃহীত ছবি

সড়ক দুর্ঘটনায় বাসের ভেতরে আটকে পড়ে প্রাণহানির ঘটনা কমাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। জরুরি পরিস্থিতিতে দ্রুত যাত্রীদের বের হওয়ার পথ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, সড়ক ও মহাসড়ক, ফেরিঘাট কিংবা রেলক্রসিং এলাকায় দুর্ঘটনার সময় যাত্রীরা দরজা ও জানালা দিয়ে বের হতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। এতে অনেক ক্ষেত্রে হতাহতের সংখ্যা বাড়ে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে স্পষ্টভাবে জরুরি বহির্গমন চিহ্নিত করতে হবে। পাশাপাশি জানালার কাচ ভাঙার জন্য উপযুক্ত সরঞ্জাম দৃশ্যমান স্থানে রাখতে হবে, যাতে দুর্ঘটনার সময় দ্রুত বের হওয়া যায়।

অন্যদিকে নন এসি বাসগুলোর ক্ষেত্রে জানালায় বসানো স্টিলের রড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এসব রড অনেক সময় যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় বলে উল্লেখ করেছে সংস্থাটি।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...