যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরে চারটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শাহী পরিবহণ, শ্যামলী পরিবহণ, জোনাকি পরিবহণ ও সোনিয়া ক্লাসিক এই চারটি কাউন্টারকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা।
ইউএনও জানান, ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষ ঢাকাসহ বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করায় কিছু পরিবহণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছিল।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
এখনো কোনো মতামত নেই।