Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 14 May, 2026,
1:01 pm

লিংক কপি করা হয়েছে!

ছয় দিনের ব্যবধানে আবারও সীমান্তে বিএসএফের গুলি, নিহত বাংলাদেশি

ছয় দিনের ব্যবধানে আবারও সীমান্তে বিএসএফের গুলি, নিহত বাংলাদেশি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনার কয়েক দিনের মাথায় আবারও সীমান্তে গুলির ঘটনা ঘটেছে। এবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে গোতামারী ইউনিয়নের সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল ইসলাম উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, ভোরের দিকে খাদেমুল ইসলাম কয়েকজনের সঙ্গে সীমান্তের কাছাকাছি এলাকায় গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুল গুরুতর আহত হন।

গুলিতে তার মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। পরে সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। তবে ঘটনার বিস্তারিত কারণ এখনও যাচাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...