Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 10 August, 2026,
1:48 pm

লিংক কপি করা হয়েছে!

সূর্যবংশীর বয়স কি সত্যিই ১৫ বছর? প্রশ্ন তুললেন ব্রেট লি

সূর্যবংশীর বয়স কি সত্যিই ১৫ বছর প্রশ্ন তুললেন ব্রেট লি

সংগৃহীত ছবি

বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্ন তুললেন ব্রেট লি

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তার আক্রমণাত্মক ব্যাটিং, বড় শট খেলার দক্ষতা এবং অভিজ্ঞ বোলারদের বিপক্ষে আত্মবিশ্বাসী পারফরম্যান্স ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি কেড়েছে। তবে শুরু থেকেই তার বয়স নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

এবার সেই বিতর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার ব্রেট লি। তিনি মনে করেন, সূর্যবংশীর বয়স সত্যিই ১৫ বছর কি না, সেটি এখন বিশ্ব ক্রিকেটে আলোচিত একটি বিষয়।

সম্প্রতি বিয়ারবাইসেপস পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, “বৈভব অসাধারণ একজন ক্রিকেটার। ভারতের বাইরে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, সে সত্যিই ১৫ বছরের কি না। সম্ভবত এটিই এখন তাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন। তবে তার বয়স কত, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। যদি সে ১৫ বছরের হয়, তাহলে দারুণ। আর যদি ১৭ বা ১৮ বছরেরও হয়, তাতেও কোনো সমস্যা দেখি না।”

তবে বয়স নিয়ে আলোচনা থাকলেও সূর্যবংশীর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেন ব্রেট লি। তিনি বলেন, “এই ছেলেটি সত্যিই ক্রিকেট খেলতে জানে। ভারত অসাধারণ এক প্রতিভা খুঁজে পেয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে সে আরও বড় অর্জন করবে।”

অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপজয়ী এই সাবেক পেসার মনে করেন, সূর্যবংশীর বড় শট খেলার মানসিকতা এবং স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

অল্প বয়সেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ক্রিকেট বিশ্বের আলোচনায় উঠে আসা বৈভব সূর্যবংশীকে ঘিরে প্রত্যাশাও দিন দিন বাড়ছে। অনেকেই তাকে ভারতের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...