Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 June, 2026,
2:41 pm

লিংক কপি করা হয়েছে!

মরক্কোর বিপক্ষে সম্ভাব্য একাদশ সাজিয়েছে ব্রাজিল, কেমন হবে স্কোয়াড?

মরক্কোর বিপক্ষে সম্ভাব্য একাদশ সাজিয়েছে ব্রাজিল, কেমন হবে স্কোয়াড?

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত মরক্কো ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। এবারও তারা চমক দেখাতে প্রস্তুত।

তবে শক্তির বিচারে এগিয়ে রয়েছে ব্রাজিলই। যদিও এই ম্যাচে চোটের কারণে নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা, তবুও তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি।

সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে মাতেউস কুনিয়া সুযোগ পেতে পারেন। তার সঙ্গে ডান প্রান্তে রাফিনিয়া এবং বাঁ পাশে ভিনিসিয়ুস জুনিয়রকে দেখা যেতে পারে। মাঝমাঠে প্লেমেকারের ভূমিকায় থাকবেন লুকাস পাকেতা।

ডিফেন্সিভ মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে জুটি বাঁধতে পারেন ব্রুনো গিমারেশ। রক্ষণভাগে মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দানিলো ও ডগলাস দায়িত্ব পালন করবেন। গোলপোস্টে থাকবেন অভিজ্ঞ আলিসন বেকার।

অন্যদিকে মরক্কো শিবিরও রয়েছে চোট সমস্যায়। দলের প্রধান সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত। তার জায়গায় ইসা দিওপ ও চাদি রিয়াদ খেলতে পারেন। নুসাইর মাজরাউইয়ের অংশগ্রহণও নিয়ে রয়েছে সন্দেহ। এজ আবদে হাঁটুর লিগামেন্টের চোটে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন।

মরক্কোর আক্রমণভাগে থাকবেন ব্রাহিম দিয়াজ, আজেদিন উনাহি এবং ইলিয়াস সাইবারি।

সব মিলিয়ে দুই দলের এই ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। শক্তিশালী ব্রাজিল এবং আত্মবিশ্বাসী মরক্কোর লড়াই হতে পারে হাইভোল্টেজ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...