Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 4 July, 2026,
1:29 pm

লিংক কপি করা হয়েছে!

সেমিফাইনালে মুখোমুখি হওয়ার পথে ব্রাজিল ও আর্জেন্টিনা

সেমিফাইনালে মুখোমুখি হওয়ার পথে ব্রাজিল ও আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ বত্রিশের সব ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর সূচি। নকআউট পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে।

শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় ওঠা মিসরই এখন আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ।

এবারের বিশ্বকাপে শেষ বত্রিশ থেকেই দেখা গেছে একের পর এক অঘটন। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া-মিসর—এই তিনটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। বিশেষ করে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের শেষ ষোলোয় ওঠা টুর্নামেন্টের অন্যতম বড় চমক।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে শেষ ষোলোর লড়াই। এরপর রাত ৩টায় মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে।

আগামীকাল (রোববার দিবাগত) বাংলাদেশ সময় রাত ২টায় নিউজার্সিতে ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে। আর ৭ জুলাই আটলান্টায় মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একই দিনে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচের মাধ্যমে শেষ হবে শেষ ষোলোর পর্ব।

সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে সেমিফাইনাল। ড্র অনুযায়ী ব্রাজিল ও আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে দুই দলই নিজেদের ম্যাচ জিততে পারলে ১৫ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হতে পারে।

বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ ঘিরে যে উন্মাদনা তৈরি হয়, সম্ভাব্য এই সেমিফাইনাল সেটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউজার্সিতে

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...