Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 8 June, 2026,
3:30 pm

লিংক কপি করা হয়েছে!

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত অন্তত ৮

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত অন্তত ৮

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন যাত্রী।

সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট ওমর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে একই দিকে চলাচলকারী একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে হাইওয়ে পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাস ও পিকআপ ভ্যানের চালকসহ সংশ্লিষ্ট কয়েকজন ঘটনাস্থল থেকে সরে যান। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

হাইওয়ে পুলিশ বলছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...