Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
নির্বাচনের আপডেট খবর
LIVE আপডেট
স্ত্রীর ইকরার মৃত্যুর ঘটনায় আলভী-সহ দুজনের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিলড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র ক্ষতিগ্রস্তইসরায়েলে নতুন দফা হামলা, লেবানন-ইরানেও পাল্টাপাল্টি আঘাততেহরানে বড় হামলা: খামেনির অবস্থান চিহ্নিত করে ৩০ বোমা নিক্ষেপঈদে বাড়ি ফেরা: ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ৩ মার্চ থেকে‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে’ ট্রাম্পের কড়া বার্তাইরান ইস্যুতে একসুরে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য, বাড়ছে যুদ্ধশঙ্কালেবাননের ৫০+ গ্রাম খালি করতে বলল ইসরাইল, বাড়ছে যুদ্ধাশঙ্কাইরানে স্কুল লক্ষ্য করে হামলা? নিহত ১৪৮, তদন্তের আশ্বাস যুক্তরাষ্ট্রেরএক হামলায় প্রতিরক্ষামন্ত্রী–সেনাপ্রধান নিহত, প্রতিশোধের ঘোষণা আইআরজিসিরইরান-গাজা-ইউক্রেন: বহুমুখী সংঘাতে চাপে বিশ্ব রাজনীতিইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণে শুরু সাংবিধানিক প্রক্রিয়াআইনগত প্রক্রিয়ার বাইরে নেতা নিয়োগের চাপ, বিতর্কে আইআরজিসিখামেনি নিহতের পর নতুন বার্তা ট্রাম্পের, ‘সমঝোতার পথ উন্মুক্ত’খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক, ৭ দিনের সরকারি ছুটি ঘোষণারাষ্ট্রীয় টিভিতে খামেনির মৃত্যু ঘোষণা, কান্নায় থেমে গেল উপস্থাপকের কণ্ঠইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, দাবি ইরানি গণমাধ্যমেরস্ত্রীর ইকরার মৃত্যুর ঘটনায় আলভী-সহ দুজনের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিলড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র ক্ষতিগ্রস্তইসরায়েলে নতুন দফা হামলা, লেবানন-ইরানেও পাল্টাপাল্টি আঘাততেহরানে বড় হামলা: খামেনির অবস্থান চিহ্নিত করে ৩০ বোমা নিক্ষেপঈদে বাড়ি ফেরা: ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ৩ মার্চ থেকে‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে’ ট্রাম্পের কড়া বার্তাইরান ইস্যুতে একসুরে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য, বাড়ছে যুদ্ধশঙ্কালেবাননের ৫০+ গ্রাম খালি করতে বলল ইসরাইল, বাড়ছে যুদ্ধাশঙ্কাইরানে স্কুল লক্ষ্য করে হামলা? নিহত ১৪৮, তদন্তের আশ্বাস যুক্তরাষ্ট্রেরএক হামলায় প্রতিরক্ষামন্ত্রী–সেনাপ্রধান নিহত, প্রতিশোধের ঘোষণা আইআরজিসিরইরান-গাজা-ইউক্রেন: বহুমুখী সংঘাতে চাপে বিশ্ব রাজনীতিইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণে শুরু সাংবিধানিক প্রক্রিয়াআইনগত প্রক্রিয়ার বাইরে নেতা নিয়োগের চাপ, বিতর্কে আইআরজিসিখামেনি নিহতের পর নতুন বার্তা ট্রাম্পের, ‘সমঝোতার পথ উন্মুক্ত’খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক, ৭ দিনের সরকারি ছুটি ঘোষণারাষ্ট্রীয় টিভিতে খামেনির মৃত্যু ঘোষণা, কান্নায় থেমে গেল উপস্থাপকের কণ্ঠইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, দাবি ইরানি গণমাধ্যমের

বিস্তারিত

MD Ekram

ঢাকা

প্রকাশিত : 28 February, 2026,
10:00 am

লিংক কপি করা হয়েছে!

টাকা বোঝাই সামরিক বিমান বিধ্বস্ত, বলিভিয়ায় নিহত অন্তত ১৫

টাকা বোঝাই সামরিক বিমান বিধ্বস্ত, বলিভিয়ায় নিহত অন্তত ১৫

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াতে নতুন ছাপানো মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী লা পাজ সংলগ্ন এল আলতো শহরের কাছে।

শুক্রবার সন্ধ্যায় অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে পাশের মহাসড়কে আছড়ে পড়ে। এতে আগুন ধরে যায় এবং সড়কে থাকা একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জানান, নতুন ছাপানো বলিভিয়ান বলিভিয়ানো নোট বহন করছিল সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ। বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে উড্ডয়ন করে এল আলতো বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে কতজন বিমানটির যাত্রী এবং কতজন সড়কে থাকা গাড়ির আরোহী তা এখনও স্পষ্ট নয়।

এদিকে বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা জানান, উড়োজাহাজটিতে মোট ছয়জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ পাওয়া গেছে, বাকি দু’জন নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ছড়িয়ে থাকা নোট সংগ্রহে উৎসুক জনতার ভিড়। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, ওই নোটগুলো এখনও বৈধ মুদ্রা নয়। কারণ সেগুলোতে সিরিয়াল নম্বর বসানো হয়নি। সিরিয়াল নম্বর যুক্ত করার জন্যই নোটগুলো কেন্দ্রীয় ব্যাংকে নেওয়া হচ্ছিল।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...