Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আজ রাতেই ইরানে ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ’ চালানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরইরান ইস্যুতে রাশিয়ার অবস্থান জানালেন পুতিনমার্কিন সামরিক তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, নজরদারিতে ওয়াশিংটনওমানে আটকা বিদেশিদের জন্য সাহায্যের ঘোষণা, যুদ্ধ বন্ধের আহ্বাননির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে তদন্ত দাবি, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আহ্বানআলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আসছে ৯ এপ্রিলমধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচল বিপর্যস্ত, শাহজালালে বাতিল ২১০ ফ্লাইটরাশিয়া–ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মুন্সিগঞ্জের তরুণইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হলে যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়াকুয়েতের উপকূলে ইরানের ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকারআজ রাতেই ইরানে ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ’ চালানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রেরইরান ইস্যুতে রাশিয়ার অবস্থান জানালেন পুতিনমার্কিন সামরিক তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, নজরদারিতে ওয়াশিংটনওমানে আটকা বিদেশিদের জন্য সাহায্যের ঘোষণা, যুদ্ধ বন্ধের আহ্বাননির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে তদন্ত দাবি, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আহ্বানআলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আসছে ৯ এপ্রিলমধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচল বিপর্যস্ত, শাহজালালে বাতিল ২১০ ফ্লাইটরাশিয়া–ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মুন্সিগঞ্জের তরুণইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হলে যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়াকুয়েতের উপকূলে ইরানের ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 7 March, 2026,
12:05 pm

লিংক কপি করা হয়েছে!

বগুড়ায় জমি বিরোধে কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় জমি বিরোধে কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে কোচিং সেন্টার পরিচালক চয়ন রাজভর (৪০) নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) উপজেলার ফুলবাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত চয়ন রাজভর ফুলবাড়ী এলাকার তুলা রাম রাজভরের ছেলে এবং ‘ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার’-এর পরিচালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চয়নের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় প্রতিপক্ষের লোকজন চয়ন রাজভরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের নেপথ্যে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের প্রমাণ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যেই ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...