ভোলা-বরিশাল সেতু নির্মাণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে আগ্রহ প্রকাশ করেছে জাপানের নির্মাণ প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড। সরকারের লক্ষ্য, ২০৩৩ সালের মধ্যে প্রায় ১০.৮৬ কিলোমিটার দীর্ঘ এ সেতুর নির্মাণকাজ শেষ করা।
প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা। সেতুটি নির্মিত হলে ভোলার সঙ্গে বরিশালের স্থায়ী সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে, জাতীয় গ্রিডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ সহজ হবে এবং দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
সেতু বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় মূল্যায়ন ও দরপত্র প্রক্রিয়া শেষে নির্বাচিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে। একই বৈঠকে শরীয়তপুর-চাঁদপুর ও ভোলা-লক্ষ্মীপুর সেতু প্রকল্পেও জাপানি বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।