Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 4 May, 2026,
4:05 pm

লিংক কপি করা হয়েছে!

ভাঙ্গুড়ায় ঘুষ অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

ভাঙ্গুড়ায় ঘুষ অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

সংগৃহীত ছবি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঘুষের টাকা ফেরতের দাবিতে এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থী ও স্থানীয় গ্রামবাসী। উপজেলার খানমরিচ ইউনিয়নের টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন সাগরের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

সোমবার (৪ মে) দুপুরে কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে চারজন চাকরিপ্রার্থীসহ শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা ঝাড়ু উঁচিয়ে প্রতিবাদ জানান এবং একপর্যায়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কলেজে নৈশ প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে চারজন আবেদন করেন। অভিযোগ রয়েছে, নিয়োগের আশ্বাস দিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত অন্য একজনকে নিয়োগ দেওয়া হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগীদের অভিযোগ, একজন প্রার্থীর কাছ থেকে ৭ লাখ এবং আরেকজনের কাছ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়। পরে নিয়োগের আগের রাতে অন্য এক প্রার্থীর কাছ থেকে আরও বেশি টাকা নিয়ে তাকে নিয়োগ দেওয়া হয় বলে দাবি করেন তারা।

এছাড়া অতীতেও কলেজের বিভিন্ন নিয়োগ ও এমপিওভুক্তি প্রক্রিয়ায় অর্থ লেনদেনের অভিযোগ তোলা হয়। কিছু প্রার্থী জানান, টাকা দেওয়ার পরও চাকরি না পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে অর্থ ফেরতের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ মোফাজ্জল হোসেন সাগর। তিনি বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এসব অভিযোগ আনা হচ্ছে। আমি কোনো ধরনের ঘুষ নেইনি, সব নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...