Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
1:02 pm

লিংক কপি করা হয়েছে!

৫ আগস্ট সব পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা বিজিএমইএর

৫ আগস্ট সব পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা বিজিএমইএর

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংগঠনটি জানিয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজিএমইএ এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করে। তবে শ্রম আইন অনুযায়ী গার্মেন্টস কারখানাগুলো বছরের শুরুতে নির্ধারিত ১১ দিনের উৎসব ছুটির বাইরে অতিরিক্ত সাধারণ ছুটিতে বাধ্য নয়।

তবে এই বিধান থাকা সত্ত্বেও সংগঠনটি শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে ৫ আগস্ট কারখানা বন্ধ রাখার জন্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদদের স্মরণ এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশের সব পোশাক কারখানাকে স্বেচ্ছায় ওই দিন সাধারণ ছুটি পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...