ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) রাত থেকে শনিবার (২৫ জুলাই) সকাল পর্যন্ত বিজিবি-৬০ ব্যাটালিয়নের পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাসমতি চাল, ফুসকা, চকলেট, গরু, পটকা, শাড়ি, তেল, ইমামী সেভেন অয়েল, ভ্যাসমল, স্কিন সাইন ক্রিম এবং একটি মোটরসাইকেল।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও খাড়েরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানের সময় পাচারের উদ্দেশ্যে আনা ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দকৃত মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।