প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নবম ও দশম গ্রেডভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামোভুক্ত এসব পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসব পদে নিয়োগ
বেজার এই নিয়োগে মোট ৪টি ক্যাটাগরিতে জনবল নেওয়া হবে—
- কম্পিউটার প্রোগ্রামার – ১টি পদ
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা - সহকারী পরিচালক – ১৭টি পদ
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা - হিসাবরক্ষণ কর্মকর্তা – ২টি পদ
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা - উপসহকারী প্রকৌশলী – ৪টি পদ
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
বয়সসীমা
আবেদনকারীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন:
http://beza.teletalk.com.bd
সময়সূচি
অনলাইনে আবেদন ও ফি জমা শুরু হবে ১০ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ সময় ১০ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।
আবেদন ফি
বিভিন্ন পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং বিশেষ ক্যাটাগরির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
এখনো কোনো মতামত নেই।