Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 26 July, 2026,
1:54 pm

লিংক কপি করা হয়েছে!

বার্লিন প্রাইড প্যারেডে গাড়ি হামলা, নিহত ১

বার্লিন প্রাইড প্যারেডে গাড়ি হামলা, নিহত ১

সংগৃহীত ছবি

জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ প্রাইড প্যারেডে ভয়াবহ গাড়ি হামলার ঘটনা ঘটেছে। ভিড়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়লে অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুলাই) রাতে টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা রঙের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মানুষের ভিড়ের মধ্যে উঠে যায়। পরে সেটি একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়।

ঘটনার পরপরই পুলিশ পুরো প্রাইড প্যারেড বন্ধ করে দেয় এবং নিরাপত্তার স্বার্থে অংশগ্রহণকারীদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেয়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

বার্লিন পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হলেও এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচিত এবং বার্লিনের একটি ইসলামপন্থী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে। তবে হামলার উদ্দেশ্য বা প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার নিন্দা জানিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎস এটিকে ‘ভয়াবহ হামলা’ বলে উল্লেখ করেছেন এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। বার্লিনের মেয়র কাই ভেগনারও একে একটি মুক্ত ও বহুত্ববাদী সমাজের ওপর হামলা হিসেবে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ উৎসব ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উপলক্ষে আয়োজিত এই প্রাইড প্যারেডে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিলেন। হামলার আগে পর্যন্ত অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে চলছিল।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...