Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 25 April, 2026,
3:03 pm

লিংক কপি করা হয়েছে!

হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান’: এক হাজার দৌড়বিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

হাতিরঝিলে এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে ‘বিউটিফুল বাংলাদেশ রান’ অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)। শনিবার সকালে এ আয়োজনের সূচনা হয় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে।

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত এ রানে ছিল ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক দৌড় এবং ২ কিলোমিটার ফান রান। এভিয়েশন ও পর্যটন খাতসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নিয়ে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং বলেন, এ ধরনের আয়োজন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে।

আয়োজক সংগঠনের সভাপতি তানজিম আনোয়ার বলেন, দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে এটি ঢাকার বাইরে এবং কক্সবাজারেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রানের টাইটেল স্পন্সর ছিল রিদম গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে এই ইভেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ফলাফলে ২ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে মহিবুর রহমান প্রথম এবং মেয়েদের মধ্যে নূর-এ-সাবা প্রথম স্থান অর্জন করেন। অন্যদিকে ৭.৫ কিলোমিটার রানে এলাহী সরদার ও হামিদা আক্তার জেবা প্রথম হন।

দৌড় শেষে বিজয়ীদের ট্রফি, বিমান টিকিট ও র‍্যাফেল ড্রর মাধ্যমে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...