Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 5 May, 2026,
4:44 pm

লিংক কপি করা হয়েছে!

হলিউড অভিনেতা বিউ স্টার আর নেই বয়স হয়েছিল ৮১

হলিউড অভিনেতা বিউ স্টার আর নেই বয়স হয়েছিল ৮১

সংগৃহীত ছবি

বিশ্বখ্যাত হলিউড অভিনেতা বিউ স্টার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার ছোট ভাই ও অভিনেতা মাইক স্টার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) স্বাভাবিক কারণে মারা যান বিউ স্টার। ভাই মাইক স্টার বলেন, তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও অসাধারণ একজন মানুষ, যিনি অনেকের জীবনে গভীর প্রভাব ফেলেছেন।

বিউ স্টার সবচেয়ে বেশি পরিচিত ছিলেন মার্টিন স্করসেসি পরিচালিত চলচ্চিত্র গুডফেলাস-এ হেনরি হিলের বাবার চরিত্রে অভিনয়ের জন্য। তার মৃত্যুতে সহ-অভিনেতা ক্রিস্টোফার সেরোনে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।

অভিনয়ের আগে তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। একসময় নিউইয়র্ক জেটস-এর অনুশীলন দলে ছিলেন এবং পরবর্তীতে কানাডিয়ান ফুটবল লিগেও খেলেছেন।

তার অভিনয় জীবন শুরু হয় কমেডি শো বিজার দিয়ে। এরপর ১৯৮২ সালের চলচ্চিত্র হ্যাঙ্কি প্যাঙ্কি-তে বড় পর্দায় অভিষেক ঘটে। পরে হ্যালোউইন সিরিজে শেরিফ বেন মিকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান।

এছাড়া তিনি দীর্ঘদিন ডিউ সাউথ সিরিজে অভিনয় করেন। ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রচারিত এই সিরিজের ৬৬টি পর্বে তাকে দেখা যায়।

তার মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...