Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 26 March, 2026,
9:17 pm

লিংক কপি করা হয়েছে!

প্রথমার্ধেই ম্যাচ শেষ, তিন গোলে হার টাইগারদের

প্রথমার্ধেই ম্যাচ শেষ, তিন গোলে হার টাইগারদের

সংগৃহীত ছবি

ফিফা প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই তিন গোল হজম করে হাভিয়ের কাবরেরার দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিক ভিয়েতনাম। ৮ মিনিটেই এগিয়ে যায় তারা। কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বিভ্রান্তিকর পরিস্থিতিতে নিজেদের জালেই বল পাঠায় বাংলাদেশ।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভিয়েতনাম। ফ্রি-কিক থেকে আসা বল হেড করে জালে জড়ান ফাম হুয়ান মান।

এরপর ৩৮ মিনিটে হাই লংয়ের নিখুঁত শটে তৃতীয় গোল পায় স্বাগতিকরা। ফলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভিয়েতনাম।

বাংলাদেশের আক্রমণভাগ ছিল নিষ্প্রভ। ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিমরা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি। রক্ষণেও সাদ উদ্দিন ও তারিক কাজীরা ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন আনলেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বরং বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ম্যাচ শেষ করে ভিয়েতনাম।

ফিফা র‌্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে এই হার সিঙ্গাপুর ম্যাচের আগে বড় ধাক্কা হয়ে এলো বাংলাদেশের জন্য।

আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...