SHELL-OK-8.1.34 সিঙ্গাপুরে পৌঁছেছেন জামাল-হামজারা, সামনে শেষ লড়াই

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 27 March, 2026,
2:42 pm

লিংক কপি করা হয়েছে!

সিঙ্গাপুরে পৌঁছেছেন জামাল-হামজারা, সামনে শেষ লড়াই

সিঙ্গাপুরে পৌঁছেছেন জামাল-হামজারা, সামনে শেষ লড়াই

সংগৃহীত ছবি

এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার সকালে ভিয়েতনামের হ্যানয় থেকে সিঙ্গাপুরে পৌঁছান জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীসহ দলের অন্যান্য সদস্যরা।

আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার হলেও ফিফা র‌্যাংকিংয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে ঢাকায় নিজেদের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই এবার জয় দিয়ে মিশন শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৮-এ, যা র‌্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই দিনে ভারত যদি হংকংকে হারায়, তাহলে বাংলাদেশ ও হংকংয়ের পয়েন্ট সমান হবে, ফলে গ্রুপ অবস্থান নির্ধারণে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা ভিয়েতনাম প্রথমার্ধেই তিন গোল করলেও দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণ কিছুটা সামলে নেয় বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচ শেষে রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় দল। সেখানে তিন দিন অনুশীলনের পর গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামবেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...