Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 April, 2026,
5:46 pm

লিংক কপি করা হয়েছে!

পোশাক রপ্তানিতে বড় পরিবর্তন, চীনকে ছাড়িয়ে বাংলাদেশ দ্বিতীয়

পোশাক রপ্তানিতে বড় পরিবর্তন, চীনকে ছাড়িয়ে বাংলাদেশ দ্বিতীয়

সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র এ তৈরি পোশাক রপ্তানিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন শীর্ষে থাকা চীন কে পেছনে ফেলে এখন দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি।

এই তথ্য প্রকাশ করেছে Office of Textiles and Apparel। সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে ভিয়েতনাম, দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে নেমে গেছে চীন।

তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। যদিও গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ।

অন্যদিকে ভিয়েতনাম একই সময়ে ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষ অবস্থান ধরে রেখেছে এবং তাদের প্রবৃদ্ধিও ইতিবাচক।

সবচেয়ে বড় পতন হয়েছে চীনের রপ্তানিতে। দেশটির পোশাক রপ্তানি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ১৭ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ৫৭ শতাংশেরও বেশি হ্রাস।

বিশ্লেষকদের মতে, চীনের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির পরিবর্তনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে বিকল্প উৎস হিসেবে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলো সুবিধা পাচ্ছে।

তবে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতেই কিছুটা মন্দাভাব দেখা যাচ্ছে। চলতি বছরের প্রথম দুই মাসে দেশটি মোট ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় কম।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক চাহিদা ও বাণিজ্য নীতির পরিবর্তনের এই সময়কে কাজে লাগাতে পারলে বাংলাদেশের পোশাক খাত আরও শক্ত অবস্থানে যেতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...