Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 April, 2026,
5:24 pm

লিংক কপি করা হয়েছে!

পদত্যাগে কাঁপছে বিসিবি, তবুও দায়িত্ব ছাড়বেন না সভাপতি

পদত্যাগে কাঁপছে বিসিবি, তবুও দায়িত্ব ছাড়বেন না সভাপতি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ অস্থিরতা যেন থামছেই না। একের পর এক পরিচালকের পদত্যাগে পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

শনিবার দীর্ঘ প্রায় সাড়ে ছয় ঘণ্টার বোর্ড সভা শেষে পদত্যাগ করেন তিন পরিচালক ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী। এ নিয়ে বর্তমান বোর্ডের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করা পরিচালকের সংখ্যা দাঁড়াল সাতে।

যদিও পদত্যাগকারী প্রায় সবাই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, তবুও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা।

এই পরিস্থিতিতে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তিনি শেষ পর্যন্ত দায়িত্বে থাকতে চান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সবাই চলে গেলেও তিনি বোর্ডে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন।

সভাপতির অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই বোর্ডকে স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হয়নি। তার ভাষায়, গত কয়েক মাস ধরে একটি ‘বাইরের চাপ’ ধারাবাহিকভাবে বোর্ডের কাজে বাধা সৃষ্টি করছে।

তবে পরিচালকদের পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি স্পষ্ট কিছু জানেন না বলেও উল্লেখ করেন।

পর্যবেক্ষকদের মতে, বোর্ডে এই ধারাবাহিক পদত্যাগ প্রশাসনিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে। সামনে গুরুত্বপূর্ণ সিরিজ ও ক্রিকেট কার্যক্রম থাকায় এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর প্রভাব মাঠের পারফরম্যান্সেও পড়তে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...